প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 12, 2025 ইং
নায্য দাবি আদায়ে ফার্মাসিউটিক্যাল ডিভিশনাল ম্যানেজারদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে চাকরিচুত্য, হয়রানি এবং ‘নায্য দাবি’তে মানববন্ধন করেছে চট্টগ্রাম ফার্মাসিউটিক্যাল ডিভিশনাল ম্যানেজার এসোসিয়েশন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেইটের সামনে পপুলার ফার্মার এরিয়া ম্যানেজার প্রদীপ মল্লিক, এম.আই.ও জাহাঙ্গীর আলমের চাকুরিতে পুনর্বাহাল এবং পপুলার ফার্মার এএসএম জাকির হোসেনের ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রতিবাদে এ মানবন্ধন করা হয়।
চট্টগ্রাম ফার্মাসিউটিক্যাল ডিভিশনাল ম্যানেজার এসোসিয়েশনের বিভাগীয় সভাপতি ইমরান হোসেন তালুকদারের সভাপতিত্ব সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ খান সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শহিদ। এতে বক্তব্য রাখেন বিভাগীয় উপদেষ্টা জামশেদ আলম, আমিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ম্যানেজার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা ম্যানেজার এসোসিয়েশন সাধারণ সম্পাদক মোঃ মাজেদুল হক, সাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ম্যানেজার এসোসিয়েশন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ডিএইচ মনসুর, চট্টগ্রাম মহানগর ম্যানেজার এসোসিয়েশনে সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক তবারক হোসেন নিলয়, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ম্যানেজার এসোসিয়েশন সভাপতি ওয়ালিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ম্যানেজার এসোসিয়েশনের সভাপতি সুমন দে, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা পপুলার ম্যানেজমেন্টের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অন্যায়, অযৌক্তিক ও মিথ্যা মৌখিক পলিসি অবিলম্বে বাতিলসহ এরিয়া ম্যানেজার প্রদীপ মল্লিক, এমআইও জাহাঙ্গীর আলমের চাকরী পূর্নবহাল করতে হবে। এছাড়া এএসএম জাকির হোসেনের অপমানজনক, ঔদ্ধত্যপূর্ণ আচরণের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যতে ম্যানেজার এসোসিয়েশনের কোনো সদস্যকে অপমান, হুমকি, চাপ, চাকরিচ্যুত ও বল প্রয়োগের চেষ্টা করলে সম্মিলিতভাবে মোকাবিলা করা হবে। একই সাথে আগামী ২৪ ঘন্টার মধ্যে চাকরিচ্যুতরে পুনর্বহাল না করলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। মানবন্ধনে ডিভিশনাল ম্যানেজার এসোসিয়েশন, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার আওতাধীন নেতৃবৃন্দ।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট